Posts

Showing posts from January, 2022

এওয়াজ বা বিনিময় দলিলসহ সকল দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য জানুন।

  এওয়াজ বা বিনিময় (Exchange) দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্যঃ        দুটি সম্পত্তির মধ্যে বেশি মূল্যমানের একটি সম্পত্তির মূল্যের উপর রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প শুল্ক ও অন্যান্য কর বিবেচনায় নেয়া হয়।    রেজিস্ট্রেশন ফিঃ   সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১% টাকা। দলিলের মূল্য ২৪,০০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ২৪,০০০ টাকার বেশি হলে পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ, কোড নং ১-২১৬১-০০০০-১৮২৬ তে জমা করতে হবে।   স্টাম্পশূল্কঃ   সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১.৫০% টাকা (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৩১ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।   দলিলে সর্বোচ্চ ১২০০ টাকার নন-জুডিসিয়াল স্টাম্প ব্যবহার করা যাবে। স্টাম্প খাতের বাকি অর্থ পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ কোড নং ১-১১০১-০০২০-১৩১১ তে জমা করতে হবে।   স্হানিয় সরকার করঃ  সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর অধীন সম্পত্তি না হলে, হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ৩% টাকা, সিটি কর্পোরেশন...

বন্টননামা দলিল রেজিস্ট্রিতে (৫৩এইচ ধারার কর) উৎস করের প্রয়োজনীয়তা সম্পর্কিত পত্র

                                                                                        গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব ভবন, সেগুনবাগিচা, ঢাকা। (করনীতি শাখা)   নথি নং- ০৮.০১.০০০০.০৩১.০১.০০৪ (অংশ-১) ২০১১ তারিখঃ- ২৬ জৈষ্ঠ্য, ১৪২২ বঙ্গাব্দ, ০৯ জুন, ২০১৫ খ্রিস্টাব্দ বিষয়ঃ বন্টননামা দলিল রেজিস্ট্রেশনকালে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৩ এইচ ধারায় উৎসে আয়কর আদায় প্রসঙ্গে। সূত্রঃ আপনার ০৭/০৬/২০১৫ খ্রিস্টাব্দ তারিখের পত্র। আদিষ্ট হয়ে উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ০২। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর 53H ধারায় Registration Act 1908 এর ধারা ১৭ এর উপধারা (I) এর ক্লজ (b) (c) ও (e) তে উল্লিখিত রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উৎসে আয়কর আদায়ের বিধান করা হয়েছে। বন্টননামা দলিল সম্পাদনের বিষয়টি উল্লিখিত ক্লজ (b) (c) ও (e) এর অন্তর্ভুক্ত নয় বিধায় উত্তরাধিকার সূ...

বন্টননামা (Partition) বা বাটোয়ারা দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য।

  রেজিস্ট্রেশন ফিসঃ   (ক) বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত (বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে) মোট মূল্য অনুর্ধ ৩ লক্ষ টাকা হলে ৫০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (১) অনুসারে)। (খ) বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত (বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে) মোট মূল্য অনুর্ধ ১০ লক্ষ টাকা হলে ৭০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (২) অনুসারে)। ( গ) বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত (বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে) মোট মূল্য অনুর্ধ ৩০ লক্ষ টাকা হলে ১২০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (৩) অনুসারে)। (ঘ) বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত (বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে) মোট মূল্য অনুর্ধ ৫০ লক্ষ টাকা হলে ১৮০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (৪) অনুসারে)। (ঙ) বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত (বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে) মোট মূল্য ৫০ লক্ষ টাকার উর্ধে হলে ২০০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (৫) অনুসারে)।   রেজিস্ট্রেশন ফি পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ, কোড নং ১.২১৬১....

পাওয়ার অব অ্যাটর্নি বাতিলকরণ দলিলের রেজিস্ট্রি খরচ

  পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) দলিল বাতিলকরণের খরচ নিম্নরূপঃ– রেজিস্ট্রেশন ফিঃ  ১০০ টাকা (ই-ফি)।   স্টাম্প শুল্কঃ  ২০০ টাকা (স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ১৭ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।   এছাড়াও পাওয়ার অব অ্যাটর্নি দলিল বাতিলকরণ রেজিস্ট্রি করতে যা যা লাগবে তা হচ্ছে-   ১। ২০০ টাকার স্টাম্পে হলফনামা। ২। ই- ফিঃ- ১০০ টাকা। ৩। এন- ফিঃ- (!) বাংলায় প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ১৬ টাকা। (!!) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা। ৪। (নকলনবিশগনের পারিশ্রমিক) এনএন ফিসঃ- (!) বাংলায় প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা। (!!) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা।   মন্তব্যঃ- ১। সকল প্রকার ফি রেজিস্ট্রি অফিসে নগদে জমা করতে হবে। ২। সরকার নির্ধারিত হলফনামা, ২০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে। ৩। দলিলটি অস্থাবর সম্পত্তি সংক্রান্ত হলে হলফনাম...

বায়নাপত্র (Contract for sale) দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য

  বায়নাপত্র বা বিক্রয়চুক্তি দলিলের সংজ্ঞাঃ  কোন সম্পত্তি স্থিরকৃত শর্তে এবং সাব্যস্তকৃত মূল্যের আংশিক প্রাপ্তির পর উক্ত সম্পত্তি হস্তান্তর বিষয়ে পক্ষগণের মধ্যে যে দলিল সম্পাদিত হয়, তাকে বায়নাপত্র দলিল বলে। রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর ১৭ক(২) ধারা অনুসারে, বায়নাপত্র দলিল সম্পাদনের ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য দাখিল করতে হয়।   বায়নাপত্র দলিল রেজিস্ট্রি করতে সরকারি ব্যয়ঃ    রেজিস্ট্রেশন ফিঃ  (ক) বায়নাকৃত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্য অনুর্ধ ৫ লক্ষ টাকা হলে- ৫০০ টাকা। [রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮এ (এ) (অ) অনুসারে] (খ) বায়নাকৃত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্য অনুর্ধ ৫০ লক্ষ টাকা হলে- ১০০০ টাকা। [রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮এ (এ) (আ) অনুসারে] (গ) বায়নাকৃত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্য ৫০ লক্ষ টাকার উর্ধে হলে- ২০০০ টাকা। [রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮এ (এ) (ই) অনুসারে]   রেজিস্ট্রেশন ফি পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ, কোড নং ১৪২২২০১ তে জমা করতে হবে (পুরাতন কোড ১৮২৬)।   স্টাম্প শূল্কঃ  ৩০০ টাকা। (১৮৯৯ সালের...

অনলাইনে খারিজের আবেদন

Image
  অনলাইনে খারিজের আবেদন করতে যা যা লাগে নিম্নে তার একটি তালিকা দেওয়া হল। ১। আবেদনকারীর ছবি ২।স্বাক্ষর ৩।ভোটার আইডির কপি ৪।মোবাইল নং ৫।দলিল ৬।প্রযোজ্য বায়া দলিল ৭।হাত নকুসা/চিটা নকসা ৮।প্রযোজ্য ওয়ারিস সনদ .৯।ভূমি উন্নয়ন কর/খাজনার দাখিলা ১০।সংশ্লিষ্ট আর,এস/বি,এস খতিয়ান ১১.২০ টাকার কোট ফি ১২।মাঠ পর্চার কপি

দানপত্র দলিলের রেজিস্ট্রি খরচ

  দানপত্র দলিলের সংজ্ঞাঃ – যে দলিলের মাধ্যমে কোন ব্যক্তি স্বেচ্ছায় এবং পণ ব্যতীত (অর্থাৎ সম্পত্তির কোন মূল্য গ্রহণ ব্যতিত) কোন সম্পত্তি অন্য কোন ব্যক্তির নিকট হস্তান্তর করেন, এবং দান গ্রহিতা বা তার পক্ষে অন্য কেউ উক্ত সম্পত্তি গ্রহন করেন, তবে তাকে দানপত্র দলিল বলে। সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এর ১২২ নং ধারায় দানের সংজ্ঞা প্রদান করা হয়েছে।   রেজিস্ট্রেশন ফিঃ   হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১% টাকা। দলিলের মূল্য ২৪,০০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ২৪,০০০ টাকার বেশি হলে পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ, কোড নং ১-২১৬১-০০০০-১৮২৬ তে জমা করতে হবে।   স্টাম্প শুল্কঃ   হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১.৫০% টাকা (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৩৩ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।   দলিলে সর্বোচ্চ ১২০০ টাকার নন-জুডিসিয়াল স্টাম্প ব্যবহার করা যাবে। স্টাম্প খাতের বাকি অর্থ স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ কোড নং ১-১১০১-০০২০-১৩১১ তে জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।   স্হানিয় সরকার ...