পাওয়ার অব অ্যাটর্নি বাতিলকরণ দলিলের রেজিস্ট্রি খরচ

 পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) দলিল বাতিলকরণের খরচ নিম্নরূপঃ–

রেজিস্ট্রেশন ফিঃ ১০০ টাকা (ই-ফি)।

 

স্টাম্প শুল্কঃ ২০০ টাকা (স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ১৭ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।

 

এছাড়াও পাওয়ার অব অ্যাটর্নি দলিল বাতিলকরণ রেজিস্ট্রি করতে যা যা লাগবে তা হচ্ছে-  

১। ২০০ টাকার স্টাম্পে হলফনামা।

২। ই- ফিঃ- ১০০ টাকা।

৩। এন- ফিঃ-

(!) বাংলায় প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ১৬ টাকা।

(!!) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।

৪। (নকলনবিশগনের পারিশ্রমিক) এনএন ফিসঃ-

(!) বাংলায় প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।

(!!) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা।

 

মন্তব্যঃ-

১। সকল প্রকার ফি রেজিস্ট্রি অফিসে নগদে জমা করতে হবে।

২। সরকার নির্ধারিত হলফনামা, ২০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।

৩। দলিলটি অস্থাবর সম্পত্তি সংক্রান্ত হলে হলফনামা এবং ই-ফি প্রযোজ্য হবে না।

৪। স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ৫ নম্বর ধারায় Instruments relating to several distinct matters প্রসঙ্গে বলা হয়েছে, Any instrument comprising or relating to several distinct matters shall be chargeable with the aggregate amount of the duties with which separate instruments, each comprising or relating to one of such matters, would be chargeable under this Act.

Comments

Popular posts from this blog

এওয়াজ বা বিনিময় দলিলসহ সকল দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য জানুন।

হেবা/দানের ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রেশন ফিস