সমন, কমিশন ও সাক্ষী সংক্রান্ত বিধান

 রেজিস্ট্রেশন আইনঃ প্রায়োগিক বিধানাবলী/৩১

২। দেওয়ানী কার্যবিধির ১৩৩ ধারায় যে সকল পদস্থ করকারি কর্মচারীগণকে আদালতে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।

নোট (২) রেজিস্ট্রেশন আইনের ৮৮ ধারার বিধান মোতাবেক কোন সরকারি কর্মচারী দাপ্তরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে কোন দলিল রেজিস্ট্রেশনকালে ব্যক্তিগত হাজিরা বা উপস্থিতি হতে অব্যাহতি প্রাপ্ত।

ধারাঃ ৩৯। সমন কমিশন ও সাক্ষী সংক্রান্ত বিধানঃ দেওয়ানী মোকদ্দমায় সমন, কমিশন, সাক্ষীদের হাজির হতে বাধ্যকরণ এবং তাদের প্রাপ্য সম্পর্কে সংশ্লিষ্ট সময়ের প্রচলিত আইন ইতিপূর্বে বর্ণিত ব্যতিক্রম সাপেক্ষে এ আইনে পরিপ্রেক্ষিতে কোন সমন, কমিশন এবং হাজির হওয়ার জন্য সমনপ্রাপ্ত কোন ব্যক্তির ক্ষেত্রে হুবহু প্রযোজ্য হবে।

নোট (২) কোন সাক্ষীকে সমন প্রদান এবং হাজিরার বিষয়ে ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধির XVI নং আদেশে এবং কমিশনে সাক্ষ্য গ্রহণের বিষয়ে  XXVI নং আদেশে বিশদ উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, দেওয়ানী কার্যবিধির পাঁচ, ছয়, ষোল এবং ছাব্বিশ নম্বর আদেশ রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তাগণের জন্য প্রযোজ্য। ব্যবহারকারীগণের সুবিধার্থে ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধির পাঁচ, ছয়, ষোল এবং ছাব্বিশ নম্বর আদেশ যথাক্রমে পরিশিষ্ট-১৫, ১৬, ১৭ এবং ১৮ তে সন্নিবেশ করা হলো।

--------------------------------------------------------------------------------------------------------

১৯০৮ সালের  দেওয়ানী কার্যবিধির ধারা ১৩৩ “অন্যান্য ব্যক্তিদের অব্যাহতিঃ (১) সরকারের মতে কোন ব্যক্তি পদমর্যাদার কারণে অব্যাহতির সুবিধা লাভের অধিকারী বলে গণ্য হলে, সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন প্রকাশ করে উক্ত ব্যক্তিকে আদালতে ব্যীক্তগতভাবে হাজির হওয়া হতে অব্যাহতি প্রদান করতে পারেন।

(২) সরকার সময়ে সময়ে এরূপ অব্যাহতিপ্রাপ্ত ব্যীক্তগণের নাম ও ঠিকানা হাইকোর্ট বিভাগের নিকট প্রেরণ করবে এবং এরূপ ব্যক্তিবর্গের একটি তালিকা অনুরূপ আদালতে রাখা হবে এবং হাইকোর্ট বিভাগের অধঃস্তন যে যে আদালতের এখতিয়ানের স্থানীয় সীমানায় উক্তরূপ ব্যাক্তিবর্গ বসবাস করেন, সে আদালতে উক্তরূপ ব্যক্তিবর্গের একটি তালিকা রাখা হবে।

(৩) যে ক্ষেত্রে এরূপ অব্যাহতিপ্রাপ্ত কোন ব্যক্তি এরূপ অব্যাহতির সুবিধা দাবী করেন এবং এর ফলে তাকে কমিশনযোগে জবানবন্দী গ্রহণের পয়োজন হয়, সেক্ষেত্রে কমিশনের সকল ব্যয় তার সাক্ষ্য যে পক্ষের প্রয়োজন, সে পক্ষ পরিশোধ না করলে তাকেই উক্ত ব্যয় বহন করতে হবে।”

Comments