এওয়াজ বা বিনিময় দলিলসহ সকল দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য জানুন।
এওয়াজ বা বিনিময় (Exchange) দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্যঃ দুটি সম্পত্তির মধ্যে বেশি মূল্যমানের একটি সম্পত্তির মূল্যের উপর রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প শুল্ক ও অন্যান্য কর বিবেচনায় নেয়া হয়। রেজিস্ট্রেশন ফিঃ সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১% টাকা। দলিলের মূল্য ২৪,০০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ২৪,০০০ টাকার বেশি হলে পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ, কোড নং ১-২১৬১-০০০০-১৮২৬ তে জমা করতে হবে। স্টাম্পশূল্কঃ সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১.৫০% টাকা (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৩১ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)। দলিলে সর্বোচ্চ ১২০০ টাকার নন-জুডিসিয়াল স্টাম্প ব্যবহার করা যাবে। স্টাম্প খাতের বাকি অর্থ পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ কোড নং ১-১১০১-০০২০-১৩১১ তে জমা করতে হবে। স্হানিয় সরকার করঃ সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর অধীন সম্পত্তি না হলে, হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ৩% টাকা, সিটি কর্পোরেশন...
Comments
Post a Comment